মঙ্গলবার | ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩

উত্তরা বিআরটিএ

উত্তরা বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড।

মাসুম বিল্লাহ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) উত্তরা ঢাকা মেট্রো সার্কেল-৩ কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ ও দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে একটি ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। বিআরটিএ-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের পরিচালনায় আদালত-৩ এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে বিআরটিএ কার্যালয় এলাকা থেকে মোট ০৩ (তিনজন) দালালকে আটক করা হয়। পরবর্তীতে তারা ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজেদের অপরাধ স্বীকার করলে বিচারক এদের মধ্যে ০১(এক) জনকে ০১(এক) মাসের এবং বাকি ০২ (দুই) জনকে ০২ (দুই) মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

যাদের কারাদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন-১। কামরুল হাসান, ২।মোঃ রাকিব আজীজ, ৩।মোঃ শাহীন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, এই প্রতারক চক্রটি বিআরটিএ-তে আসা গ্রাহকদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে ছিল। সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএ-কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD