বুধবার | ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩

চাঁদপুর

দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প কারখানা টিকিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্যের

আব্দুল্লাহ আল মামুন

দেশে কর্মসংস্থান ও শিল্প কারখানার পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহল থেকে নানা ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হলেও বাস্তবে নতুন শিল্প-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠার পাশাপাশি নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় সংসদে দেওয়া বক্তৃতায় তিনি এই তথ্য তুলে ধরেন।
সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বিজিএমইএ-এর তথ্য তুলে ধরে বলেন, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে ৫৩টি নতুন গার্মেন্টস প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে ২৪ হাজার ২১ জনের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। একই সময়ে ৩১টি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় ১৬ হাজার ৭৩৯ জন কর্মসংস্থান হারিয়েছেন। বন্ধ হওয়া প্রতিষ্ঠানগুলো ১৫ থেকে ২০ বছরের পুরনো উল্লেখ করে তিনি জানান, বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে তৈরি পোশাকের পাশাপাশি কৃষি, মৎস্য, গবাদিপশু পালন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ফ্রিল্যান্সিংয়ে তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণ বেড়েছে।
তিনি আরও বলেন, নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টিকারী প্রতিষ্ঠানগুলোকে সহজ অর্থায়ন, প্রয়োজনীয় প্রণোদনা, কর সুবিধা, বিদ্যুৎ ও অবকাঠামোগত সহায়তা প্রদান করা হলে দেশের বিনিয়োগ ও কর্মসংস্থান আরও বৃদ্ধি করা সম্ভব। একই সঙ্গে যেসব শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, সেগুলোর প্রকৃত কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান তিনি, যাতে সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলো বন্ধ না হয় এবং বিদ্যমান কর্মসংস্থান ধরে রাখা যায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD