রবিবার | ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩

উত্তরা

নিহত সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনায় উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাবের সাংবাদিকদের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

‎নিহত সাংবাদিকদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ এবং আলোচনা। ‎সাংবাদিক সাকিবুল ইসলাম মিঠু, রবিউল ইসলাম রাজু ও শিউলী আক্তার নিলুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে উত্তরা মেট্রোপলিটন প্রেসক্লাব। শনিবার দুপুর ২টায় উত্তরায় প্রেসক্লাব প্রাঙ্গণে শুরু হওয়া এ আয়োজনে সাংবাদিক, ক্লাবের সদস্য ও নিহত সাংবাদিকদের স্বজনরা উপস্থিত ছিলেন। ‎ ‎মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি এইচ আর হাবিব এর সভাপতিত্বে শুরু হওয়া মিলাদ মাহফিল এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন মেট্রোপলিটন প্রেস ক্লাবের  উপদেষ্টা ও দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এম এইচ মাকছুদ খান, দৈনিক রুদ্র বাংলার বার্তা সম্পাদক মিজান বিন নূর এবং ক্লাবের সহ-সভাপতি এ আর খান মুরাদ।  আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। ‎ ‎মিলাদ ও দোয়া মাহফিলে নিহত সাংবাদিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় নিহত সাংবাদিকদের স্বজনরাও উপস্থিত ছিলেন। পরে এতিম শিশু, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরনের মধ্যে দিয়ে বিকেল ৪টায় মিলাদ ও দোয়া মাহফিলের সমাপ্তি হয়। ‎ ‎অনুষ্ঠানে বক্তারা নিহত সাংবাদিকদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান তারা। ‎ ‎উল্লেখ্য, গত ১৬ জুলাই রবিউল ইসলাম রাজু  দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার প্রধান প্রতিবেদক ও  সাকিবুল ইসলাম মিঠু দিগন্ত সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার উত্তরায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন। ‎ ‎

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD