শনিবার | ১৭ অক্টোবর, ২০২৬ | ১ কার্তিক, ১৪৩৩

পঞ্চগড়

পঞ্চগড় কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শন করলেন রংপুর রেঞ্জের ডিআইজি

আজাহার আলী

পঞ্চগড় কেন্দ্রীয় দুর্গামন্দির পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনি মন্দিরটি পরিদর্শন করেন। এ সময় তিনি দুর্গাপূজার সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান।

এ ছাড়া পঞ্চগড় কেন্দ্রীয় পূজামণ্ডপ কমিটির সভাপতি প্রদীপ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মধুসূদন বণিক রনি এবং মন্দিরে উপস্থিত ভক্তবৃন্দও সেখানে উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, পঞ্চগড় কেন্দ্রীয় দুর্গামন্দিরে মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে তিনি পঞ্চগড়বাসীকে সপ্তমীর শুভেচ্ছা জানান।

তিনি বলেন, মাগরিবের আজানের সময় মসজিদে আজান হচ্ছে, অন্যদিকে মন্দিরে ভক্তরা পূজায় অংশ নিচ্ছেন। এর মধ্য দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। হিন্দু, মুসলিমসহ সব ধর্মাবলম্বী নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করছেন। এমন সুন্দর ও সম্প্রীতিপূর্ণ পরিবেশই সবার প্রত্যাশা।

তিনি আরও বলেন, দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ প্রশাসন, বিজিবি ও জেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। গণমাধ্যমকর্মীসহ সবার সহযোগিতায় নিরাপদ ও সুন্দর পরিবেশে পূজা উদ্‌যাপন সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD