প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারীত্বে অগ্রগতি -এই প্রতিপাদকে ধারণ করে লক্ষ্মীপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত আলোচনা সভায় যুবলীনের চেক ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির, ডেপুটি কো-অর্ডিনেটর ফজলুর রহমান, প্রতিপাদ্যের উপর বিশেষ বক্তব্য রাখেন লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী প্রদীপ্ত খীসা।
যুব উন্নয়নের সহকারী পরিচালক মো. সালেহউদ্দিন এর সঞ্চালনায় উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন আইরিন সুলতানাসহ আরো অনেকে।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন বিভাগে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র ও উদ্যোক্তাদের মাঝে যুব ঋনের চেক বিতরণ করা হয়।









