মঙ্গলবার | ২৬ মে, ২০২৬ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

মামুন সরকার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহীতে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে এই রুটে ‌একতা পরিবহন ছাড়া সব বাস বন্ধ আছে। ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।পরিবহন শ্রমিকদের সূত্র জানিয়েছে, রাজশাহী হয়ে ঢাকা রুটে চাঁপাইনবাবগঞ্জের বাস চলাচল করে। যে কারণে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির প্রভাব চাঁপাইনবাবগঞ্জের বাস চলাচলেও পড়েছে। পরিবহন শ্রমিকরা জানান, একটি যাত্রীবাহী বাস রাজশাহী থেকে ঢাকা এবং ঢাকা থেকে রাজশাহী চলাচল করলে চালককে ১৩০০ টাকা, সুপার ভাইজারকে ৫৭০ টাকা এবং বাস চালকের সহকারীকে ৫২০ টাকা দেন মালিকরা। দীর্ঘদিন ধরে পরিবহন মালিকদের কাছে বেতন বৃদ্ধি দাবি করে প্রতিকার পাননি তারা। এ কারণে চালকের বেতন ২ হাজার টাকা এবং সুপার ভাইজার ও চালকের সহকারীর বেতন ৫০০ টাকা বৃদ্ধির
দাবিতে আজ সকাল থেকে রাজশাহীর পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দেন।
ঢাকায় যেতে বাস কাউন্টারে আসা বেসরকারি চাকরিজীবী আব্দুর রশিদ বলেন, “আমি ঢাকায় একটি কর্পোরেট প্রতিষ্ঠানে চাকরি করি। গত কয়েকদিন আগে বাড়িতে এসেছিলাম। এখন ছুটি শেষে ঢাকায় ফিরতে হচ্ছে। কিন্তু ঢাকা স্ট্যান্ডে এসে
দেখি এখান থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এখন আমাকে কাটা গাড়িতে (গাড়ি পরিবর্তন করে) ঢাকায় যেতে হবে। এতে বাড়তি টাকাও খরচ হবে।”একতা পরিবহনের টিকিট মাস্টার নাঈম বলেন, “সব বাস চলাচল বন্ধ থাকলেও দুপুর পর্যন্ত ১৩ টি একতা পরিবহন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। আরো কয়েকটি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রী পরিবহনের জন্য প্রস্তুত রয়েছে।”
চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা কোচ সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, “বেতন বৃদ্ধির দাবিতে রাজশাহীর পরিবহন শ্রমিকরা সকালে থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। ফলে চাঁপাইনবাবগঞ্জ থেকে একতা পরিবহন বাদে ঢাকাগামী সব বাস বন্ধ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জে সকাল থেকে রাত পর্যন্ত প্রায় ১৫০টি ঢাকাগমী বাস চলাচল করে।”

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD