শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

কালুখালী

কালুখালীতে রিপন ড্রাইভার – এর মাইক্রোটি রাতের আঁধারে কে পুড়িয়ে দিল!

আবু সাঈদ

রাজবাড়ীর কালুখালীতে মধ্যরাতে অগ্নিকাণ্ডে একটা মাইক্রোবাস পুড়ে ভস্মীভূত হয়েছে।বুধবার ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক পৌনে দুইটার সময় অগ্নিকাণ্ডের একটা হাইএক্স মাইক্রোবাস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রতনদিয়া বাজারে পার্শ্ববর্তী রতনদিয়া গ্রামের গফুর শেখের ছেলে মোঃ রিপন শেখ কালুখালীর সিনিয়র মাইক্রো চালক। বাড়ির সামনে গ্যারেজ ঘরে রাখা একটা হাইএক্স মাইক্রোবাস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ,রিপন শেখ জানান আমি রাত সাড়ে আটটার সময় গাড়ি গ্যারেজ করে বাসায় অবস্থান করি। রাত আনুমানিক পৌনে দুইটার সময় আমার প্রতিবেশী মামার ডাকা- ডাকিতে ঘুম ভেঙ্গে দেখি দাউদাউ করে আগুন জলছে। স্থানীয় লোকজন ডাকা ডাকি করে আগুন নিয়ন্ত্রণে আনে, এসময় গাড়িটি সম্পুর্ন বিধ্বস্ত হয়ে যায়। আমার উপার্জনের একমাত্র অবলম্বন নয় লক্ষ টাকা দামের গাড়িটি বিধ্বস্ত হয়ে আমি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছি।তিনি ধারনা করেন,কেউ শত্রুতা মূলক আমার গাড়ি পুড়িয়েছে । কোন লোক চিহ্নিত করতে পারে নি। কালুখালী থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেন।তিনি বলেন- আমি ফায়ার সার্ভিসের সহযোগিতায় অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ঘটনার রহস্য উদঘাটনে চেষ্টা করব।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD