শনিবার | ১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

বান্দরবানে নদীতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

নাটোর প্রতিনিধি

বান্দরবানের লামায় নদীতে গোসলে নেমে নিখোঁজ পর্যটক লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (০৩ অক্টোবর) দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর লাশ উদ্ধার করে। এর আগে গতকাল বৃহস্পতিবার দুপুরে নদীর পানির স্রোতে তলিয়ে যান তিনি।

নিহতের নাম সোহান আল মাফি। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা আবু হান্নানের ছেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে ঢাকার একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত ছিলেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চের সভাপতি ছিলেন তিনি।

ফায়ার সার্ভিসের লামা স্টেশনের কর্মকর্তা আবদুল্লাহ বলেন, অন্তত ৪০ হাত গভীরে নদীর তলদেশে লাশটি পাওয়া যায়। যে স্থানে তিনি তলিয়ে যান একই স্থানেই লাশটি পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, লামার সাদা পাহাড় এলাকায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে তলিয়ে যান সোহান আল মাফি। এ জায়গার অবস্থান লামা থেকে আট কিলোমিটার দূরে। সেখানে একটি অবকাশ যাপনকেন্দ্রে পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD