বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণ, নারীসহ গ্রেপ্তার ৪

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রেমের ফাঁদে ফেলে মেহেদী হাসান নামে এক যুবককে অপহরণের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের শিকার ওই যুবককে উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকার সাভার উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানা এলাকায়।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির শনিবার (৪ অক্টোবর) দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- শরিফুল (২৫), জয়নাল (২৫), কাওসার হোসেন কনক (২০) ও আনমনা ওরফে মোহনা।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির সংবাদ সম্মেলনে বলেন, ‘অপহরণের শিকার মেহেদীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মোহনা। পরে কৌশলে বৃহস্পতিবার বিকেলে মেহেদীকে ডেকে নিয়ে অপহরণ করেন এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। এরপর ভুক্তভোগীর পরিবার থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় মোহনাসহ চারজনকে আটক করে এবং অপহরণের শিকার মেহেদী উদ্ধার করে। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়ি জব্দ করা হয়েছে।’

মামলা দায়েরের পর গতকাল দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD