বুধবার | ১৫ এপ্রিল, ২০২৬ | ২ বৈশাখ, ১৪৩৩

ময়মনসিংহে গণজাগরণ মঞ্চের নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের ভালুকা থেকে গণজাগরণ মঞ্চের অন্যতম নেতা ও ছাত্র আন্দোলনের কর্মী আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার কাঁঠালী গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ভালুকা পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সূত জানায়, আবুল কালাম আজাদ ২০১৩ সালে যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে গণজাগরণ আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে গণজাগরণ মঞ্চকে সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলনের অন্যতম সংগঠক হিসেবেও তিনি পরিচিত।

এ বিষয়ে ভালুকা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। বিগত ছাত্র-জনতার গণঅভ‍্যুত্থানে হামলার ঘটনায় মামলার সন্দিগ্ধ আসামি। তার বিরুদ্ধে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD