শুক্রবার | ৩ জুলাই, ২০২৬ | ১৯ আষাঢ়, ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৫৬৭

স্টাফ রিপোর্টার

মশাবাহিত ডেঙ্গুতে ভুগে গত ২৪ ঘণ্টায় সারাদেশেআরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যেনতুন করে শনাক্ত হয়েছেন আরও ৫৬৭ জন।

এ নিয়ে চলতি বছরে রোগটিতে মোট মৃতের সংখ্যাহয়ে গেল ৩৭৭ জন। অন্যদিকে মোট আক্রান্তেরসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৭৮৪ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়কবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সাতজন মারা গেছে।

আরও বলা হয়েছে, নতুন শনাক্তদের মধ্যে বরিশালবিভাগে ৬৯ জন, চট্টগ্রাম বিভাগে ৮৬ জন, ঢাকাবিভাগে ৯২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে১২৫ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৬ জন, খুলনা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ২৫ জন, রংপুর বিভাগে ২ জনএবং সিলেট বিভাগে ৪ জন রোগী রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালথেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮৮ জন ডেঙ্গুরোগী। এ নিয়ে চলতি বছরে মোট ছাড়পত্র পেলেন৯০ হাজার ২১৯ জন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD