সোমবার | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩

হংকংয়ে আবাসিক ভবনে আগুনে নিহত ৩৬, নিখোঁজ ২৭৯

স্টাফ রিপোর্টার

হংকংয়ের একটি বহুতল আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার আট ঘণ্টা পেরিয়ে গেলেও এটি নিয়ন্ত্রণে আসেনি। বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১টা পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৩৬ জনের মরদেহ। খবর, বিবিসি’র।

এতে নিখোঁজ রয়েছেন অন্তত আরও ২৭৯ জন। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ শতাধিক কর্মী। দেশটির উত্তরাঞ্চলের তাই-পো ডিস্ট্রিকের ওয়াং ফুক কোর্টটিতে ৮টি ব্লকে রয়েছে প্রায় ২ হাজার ফ্ল্যাট।

স্থানীয় প্রশাসন বলছে, সংস্কারের জন্য কমপ্লক্সেটির চারপাশে বাঁশ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুনের ঘটনায় শোক জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

স্থানীয় সময় আনুমানিক বিকেল তিনটায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর থেকেই চলে নেভানোর প্রচেষ্টা। আগুনের লেলিহান শিখা থামাতে গিয়ে এখন পর্যন্ত প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের।

দেশটির সবশেষ আদমশুমারি অনুযায়ী হাউজিং কমপ্লেক্সটিতে আটটি ব্লকে বাস করে অন্তত ৪ হাজার ৬শ’ জন। তবে বর্তমানে সংস্কার কাজ চলায় সেখানে কত মানুষ ছিল- সেটি নিশ্চিত নয়। এই অগ্নিকাণ্ডকে লেভেল ফাইভ ক্যাটাগরিতে শ্রেণিভুক্ত করা হয়েছে; ভয়াবহতার মাপকাঠিতে এটিই সর্বোচ্চ।

হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। ভবনের চারপাশে নির্মাণ শ্রমিকদের কাজের জন্য বাঁশের মাচা তৈরি করা হয়েছিল। এতেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নিয়েছে। এরইমধ্যে আশপাশের ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। খোলা হয়েছে অস্থায়ী আশ্রয় কেন্দ্র ও হেল্প ডেস্ক।

আশপাশের বেশ কয়েকটি সড়ক-মহাসড়কও বন্ধ করে দেয়া হয়েছে। পাল্টে দেয়া হয়েছে বাস চলাচলের অন্তত ত্রিশটি রুট। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। প্রাণহানি ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা কর্তৃপক্ষের।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD