বৃহস্পতিবার | ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩

ইরানে সাইবার হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

স্টাফ রিপোর্টার

ইরানে শুধু বিমান হামলা নয়, সাইবার হামলাও চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফলে মোবাইল অ্যাপ ফোনে কথা বলা যাচ্ছে না। শনিবার (২৮ ফেব্রুয়ারি)  ইরানি গণমাধ্যম ফার্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

অপরদিকে তাসনিম নিউজ জানিয়েছে, দেশটির বিভিন্ন স্থানে ব্যাহত ইন্টারনেট ও মোবাইল পরিসেবা। ঠিকঠাক কাজ করছে না বেশকিছু গুরুত্বপূর্ণ মোবাইল অ্যাপ। বন্ধ হয়ে গেছে দেশটির বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটও। এরমধ্যে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ রয়েছে। তবে, সংস্থাটির টেলিগ্রাম চ্যানেল এখনও সচল ।

উল্লেখ্য, খোদ রাজধানী তেহরানেই মোবাইল ফোনে কথা বলা যাচ্ছে না। যে কোনো সময় ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার শঙ্কাও করছেন বাসিন্দারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD