রবিবার | ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

রাজধানীতে ডিবি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্টনে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচালিত ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস) থেকে আফতাব উদ্দিন রিগান নামে এক উপ-পরিদর্শকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে পল্টন থানার উপ-পরিদর্শক এস আই শামীম হাসান বিষয়টি নিশ্চিত করেন।

এস আই শামীম হাসান বলেন, আমরা সকালের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে আমরা দরজা ভেঙে আফতাব উদ্দিন রিগানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।

তিনি আরও বলেন, আফতাব উদ্দিন রিগান ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগে কর্মরত ছিলেন। ৩৫তম আউটসাইড ক্যাডেট এসআই’তে ২০১৭ সালে ট্রেনিং শেষে যোগদান করেন তিনি। তার বাড়ি মৌলভীবাজার জেলায়। তিনি সিআইডির ডিটেকটিভ ট্রেনিং স্কুলে ট্রেনিং করতে এখানকার ডরমেটরিতে ছিলেন।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD