শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

হলফনামায় মিথ্যা তথ্যের বিরুদ্ধে অভিযোগ চাইলেন ইসি

স্টাফ রিপোর্টার

জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় মিথ্যা তথ্য দিয়েও কোনো প্রার্থী বৈধতা পেলে অভিযোগ দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আপিল আবেদন দাখিলের বুথ পরিদর্শনে এসে এমন আহ্বান জানান ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, বাছাইয়ে বৈধ হয়েছে এক হাজার ৮৪২টি মনোনয়নপত্র। আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা যাওয়ায় তার তিনটি মনোনয়নপত্র বাছাই করা হয়নি।

ইসি সচিব বলেন, বাছাইয়ে মনোনযনপত্র গ্রহণ বা বাতিল করে দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে যে ব্যক্তি বা সংক্ষুব্ধ প্রার্থী আপিল করতে পারবেন।

হলফনামায় মিথ্যা তথ্য কেউ দিয়েছে কিনা তা আপনারা খতিয়ে দেখবেন কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, হলফনামা যাচাই করেই তো সিদ্ধান্ত নিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা। এরপরও কারো অভিযোগ থাকলে আবেদন দিতে পারবেন।

যেকোনো ব্যক্তি কোনো বিষয়ে অভিযোগ দিতে পারবেন। শুনানি করে সিদ্ধান্ত হবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, হলফনামা জমা দেওয়ার সময় কেউ বাধাপ্রাপ্ত হলে সে অভিযোগও করতে পারবেন। আমরা সেটা শুনানিতে নেবো।

বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে সংক্ষুব্ধ হতে পারে। সব অভিযোগই আমলে নেওয়া হবে। কেউ দ্বৈত নাগরিক হলে সে অভিযোগ আসবে বলেও প্রত্যাশা করেন সচিব।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল তিন হাজার ৪০৬টি, মনোনয়নপত্র জমা পড়েছিল দুই হাজার ৫৬৮টি। বাছাইয়ে বৈধ হয়েছে এক হাজার ৮৪২টি।

আর বাতিল হয়েছে ৭২৩টি মনোনয়নপত্র।

সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে ঢাকা অঞ্চলে, ১৩৩টি। সবচেয়ে কম বাতিল হয়েছে বরিশাল অঞ্চলে, ৩১টি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD