শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

শ্যামনগরে ৪১ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার

সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন, কৈখালীর একটি দল শ্যামনগর থানাধীন পশ্চিম কৈখালী এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় ওই এলাকা থেকে আনুমানিক ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা মূল্যের ৪১ বোতল বিদেশি মদ জব্দ করা হয় এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসীর ইবনে মহসিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, আটক ব্যক্তি ও জব্দ করা মদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ড জানায়, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD