বৃহস্পতিবার | ৩০ এপ্রিল, ২০২৬ | ১৭ বৈশাখ, ১৪৩৩

ভোলায় পা‌নিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার

ভোলার চরফ্যাশন উপজেলায় পা‌নিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- সোহানা আক্তার (৮) ও খা‌দিজা আক্তার (৭)।

শ‌নিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দ‌ক্ষিণ হাজারীগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সোহানা হাজারীগঞ্জ গ্রামের সোহাগ হোসেনের মেয়ে ও খা‌দিজা প্রতিবেশী মো. ইউসুফের মেয়ে।

নিহ‌তদের স্বজন ও স্থানীয়রা জানান, শ‌নিবার বিকেল ৩টার দিকে বা‌ড়ির সামনে খেলছিল দুই শিশু। দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে প‌রিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে বা‌ড়ির পাশের পুকুরে খা‌দিজা ও সোহানাকে ভাসতে দেখেন তারা। পরে দুই শিশুকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চি‌কিৎসক মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. ফকরুল ইসলাম ঘটনার সত্যতা নি‌শ্চিত করে জানান, এ ঘটনায় শশীভূষণ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD