শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

উত্তরায় অপহরণ করে ২০ লাখ টাকা চাঁদা দাবি, অস্ত্রসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অপহরণ ও চাঁদাবাজি মামলার প্রধান আসামিসহ তিনজনকে একটি পিস্তলসহ গ্রেফতার করেছে র‍্যাব-১। গ্রেফতাররা হলেন- মো. রবিউল ইসলাম টিপু (৫১), মেহেদী হাসান মিলন (৪৭) ও মো. হাসান মামুন (৩৮)।

বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৯ এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রাতে র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, ভুক্তভোগী শামীম সরকার (৩৪) গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে হাউজবিল্ডিং এলাকায় মেহেদী নামের একজনের সঙ্গে দেখা করতে যান। পরে শামীমকে জোরপূর্বক অপহরণ করে উত্তরা পশ্চিম থানাধীন ৯ নম্বর সেক্টরের একটি বাড়ির ছাদে নিয়ে যাওয়া হয়। সেখানে অন্য সহযোগীদের নিয়ে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শামীমকে রিভলবার দিয়ে মারধর করা হয়। একপর্যায়ে নির্যাতনের মুখে ভুক্তভোগী শামীম নিজের ও বন্ধুদের কাছ থেকে বিকাশের মাধ্যমে ৯২ হাজার টাকা সংগ্রহ করে দেন। তবুও তাকে নির্যাতন করা হয়।

পরে একটি মাইক্রোবাসে করে গাজীপুরের বিভিন্ন এলাকায় ঘোরানোর পর তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

এ ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেফতার করে র‍্যাব-১। আসামিদের আলামতসহ উত্তরা পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD