শনিবার | ১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২

কালুখালীতে মসজিদ ভিত্তিক বেতন নির্ণয় করণে লটারি

আবু সাঈদ

রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিম, খতিব দের তালিকা  করতে লটারির মাধ্যমে চুড়ান্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে লটারির মাধ্যমে ৭টি ইউনিয়নের ৭টি মসজিদ নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মসজিদের ঈমাম দের বেতন ভাতা প্রদান করন অল্পে প্রাথমিক ভাবে প্রতিটি ইউনিয়নে ১ টি করে মসজিদের তালিকা নির্ধারণ করে সরকারি বেতন ভাতার তালিকা প্রস্তুত করতে কালুখালী উপজেলা ইসলামী ফাউন্ডেশন তালিকা অনুযায়ী ৭টি ইউনিয়নের মসজিদ লটারির মাধ্যমে নির্ধারিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত লটারির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খান, সমাজসেবা অফিসার নাজমুল ইসলাম, উপজেলা ইসলামী ফাউন্ডেশন সুপার ভাইজার কাইয়ুম হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আঃ আলিম, খাদ্য কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা মডেল মসজিদের ইমাম ইমরুল কায়েস
ও ইসলামী ফাউন্ডেশন সকল ষ্টাফ।
লটারির মাধ্যমে নির্ধারিত মসজিদ সমূহ রতনদিয়া ইউনিয়ন হরিণবাড়িয়া তেতাল্লিশ জামে মসজিদ, কালিকাপুর ইউনিয়ন সাতটা দক্ষিণ পাড়া জামে মসজিদ, বোয়ালিয়া চর চিলোকা দক্ষিণ পাড়া জামে মসজিদ,মাজবাড়ী ইউনিয়নের খামারবাড়ি উত্তর পাড়া জামে মসজিদ,মদাপুর ইউনিয়নের চর মদাপুর জামে মসজিদ, মৃগী ইউনিয়ন বড় কলকলিয়া হোগলা বাঙ্গালী জামে মসজিদ, সাওরাইল ইউনিয়ন সাওরাইল জামে মসজিদ ।
সরকারি উদ্যোগের প্রাথমিক পর্যায়ে এই মসজিদের ইমাম, মুয়াজ্জিম, ও খতিব দের বেতন ভাতা সুবিধা তালিকা ভুক্ত করা হলো।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD