সোমবার | ১৭ আগস্ট, ২০২৬ | ২ ভাদ্র, ১৪৩৩

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ কর্মকর্তা ক্লোজড

স্টাফ রিপোর্টার

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা পুলিশ কর্মকর্তা ক্লোজড করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর এই ব্যবস্থা নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

‎শুক্রবার (৭ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-মিরপুর) গৌতম কুমার বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই পুলিশ কর্মকর্তাকে ক্লোজড করা হয়েছে।

‎‎ক্লোজড হওয়া পুলিশ কর্মকর্তা হলেন ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর জোনে সার্জেন্ট হিসেবে কর্মরত মোহাম্মদ আরিফুল ইসলাম।

‎এর আগে দুপুরে বিএনপি নেতা রিজভী একটি প্রোগ্রাম শেষে গাড়িতে উঠতে গেলে ওই পুলিশ সদস্য তার পা ধরে সালাম করেন। সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।

‎আদেশে বলা হয়েছে, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকার ট্রাফিক মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে (বিপি-৯২১৫১৭৪১৩২) ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে অত্র বিভাগ হতে ডিএমপি, ঢাকার (সদরদপ্তর ও প্রশাসন) বিভাগে সংযুক্ত (ক্লোজ) করা হলো।’

এই আদেশ অবিলম্বে কার্যকরী হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD