বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের বিবৃতি

আমরণ অনশন ইসরায়েলে আটক ফ্লোটিলার অভিযাত্রীদের

ডেস্ক রিপোর্ট

ইসরায়েলে আটক গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন। শুক্রবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)।

এফএফসির বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি নৌবাহিনী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনের নৌযান, ক্রু ও অভিযাত্রীদের আটক করার প্রতিবাদে মিশনের অভিযাত্রীরা অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। বুধবার (১ অক্টোবর) যেদিন থেকে আটক অভিযান শুরু হয়, সেদিনই অভিযাত্রীরা অনশনের সিদ্ধান্ত নেন।

যুদ্ধবিধ্বস্ত গাজার জনগণের জন্য খাদ্য ও ওষুধ বহন করে গত ৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে গাজার উদ্দেশে রওনা দেয় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান। এই অভিযানে অংশ নেন সুইডিশ পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি ও রাজনীতিবিদ মান্ডলা ম্যান্ডেলা। মোট ৪৪টি দেশের প্রায় ৫০০ নাগরিক ছিলেন এই মিশনে, যাদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, আইনজীবী, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবীরা।

তবে গাজার জলসীমায় পৌঁছানোর আগেই একটি ছাড়া বাকি সব নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। আটক নৌযান, ক্রু ও আরোহীদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের বন্দরে।

বুধবার (১ অক্টোবর) রাতে প্রথম ধাপে ১৩টি নৌযান আটক করা হয়। এরপরও বাকি ৩০টি নৌযান গাজার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখে। কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত একে একে ২৯টি নৌযান আটক করে ইসরায়েলি নৌ সেনারা। শুক্রবার (৩ অক্টোবর) সকালে সর্বশেষ নৌযানটিও আটক করা হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD