রবিবার | ২৮ জুন, ২০২৬ | ১৪ আষাঢ়, ১৪৩৩

এইচএসসির খাতা চ্যালেঞ্জের সুযোগ শেষ হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) শেষ হচ্ছে। নতুন নিয়মে এবার শুধু অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অন্যান্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিল।

গত শুক্রবার (১৭ অক্টোবর) শুরু হয় ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনঃনিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা যাবে। শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন করবেন যেভাবে
নতুন নিয়মে এসএমএসের বদলে ওয়েবসাইটে প্রবেশ করে ফল পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের আবেদন করতে হবে শিক্ষার্থীদের। ওয়েবসাইটে (https://rescrutiny.eduboardresults.gov.bd) প্রবেশ করে ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করে নির্ধারিত স্থানে রোল, রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে।

এরপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। পরে মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এ নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে।

ফি পরিশোধ
এক বা একাধিক বিষয়ে ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি পত্রের জন্য ১৫০ টাকা হারে ফি দিতে হবে শিক্ষার্থীদের। দ্বিপত্র বিশিষ্ট (যেমন- বাংলা প্রথমপত্র ও দ্বিতীয়পত্র) বিষয়ের ক্ষেত্রে উভয়পত্রের আবেদন করতে হবে।

এরপর স্ক্রিনে প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালি সেবা, ডিডিবিএল রকেট ও টেলিটক মোবাইল সিমের মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো ওপরে উল্লেখিত পোর্টালের ‘হেল্প’ বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে।

ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। ফি প্রদান করে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। এ ক্ষেত্রে নতুনভাবে মোবাইল ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগেই যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয়, সে ক্ষেত্রে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে নির্বাচিত বিষয়গুলো (যেগুলোর জন্য এখনো ফি প্রদান করা হয়নি) প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। একবার ফি জমা দিলে আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD