মঙ্গলবার | ৯ জুন, ২০২৬ | ২৬ জ্যৈষ্ঠ, ১৪৩৩

কাউখালী থানা পুলিশের অভিযানে শটগান উদ্ধার

স্টাফ রিপোর্টার

পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের জাফর সরদারের ছেলে সজীব সরদারকে (২৫) আটক করা হয়েছে। পুলিশের দাবি, আটক যুবকের স্বীকারোক্তির ভিত্তিতে তার বাড়ির পাশের ডোবা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদারহাট এলাকায় পেট্রোল ডিউটির সময় কাউখালী থানার এসআই মেহেদী হাসান একটি মোটরসাইকেল চালককে সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে থামান। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে একটি শটগানের ছবি দেখতে পান পুলিশ সদস্যরা।

এরপর রাতেই সজীব সরদারকে আটক করে কাউখালী থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে রোববার বিকেলে কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল আটক ব্যক্তিকে সঙ্গে নিয়ে তার গ্রামের বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়ির পাশের একটি কচুরিপানায় আচ্ছাদিত ডোবা থেকে একটি শটগান উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কাউখালী থানার ওসি এবাদ আলী বলেন, গোপন তথ্য ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা আটক ব্যক্তির বাড়ির পাশে একটি ডোবা থেকে শটগানটি উদ্ধার করেছি। অস্ত্রটি কীভাবে তার কাছে এসেছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD