বৃহস্পতিবার | ২৩ এপ্রিল, ২০২৬ | ১০ বৈশাখ, ১৪৩৩

রাজবাড়ী

কালুখালীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

আবু সাঈদ

রাজবাড়ীর কালুখালীতে যুবদিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি” প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কালুখালী উপজেলা যুব উন্নয়ন ও উপজেলা প্রশাসনের আয়োজনে যুব শোভাযাত্রা, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আতাহার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মহুয়া আফরোজ। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম রতন, উপজেলা শিক্ষা অফিসার সরকার রওশনারা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার, উপজেলা সমবায় অফিসার আঃ জব্বার, মাধ্যমিক শিক্ষা অফিসার এজাজ কায়সার, এনজিও প্রতিনিধি গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাসুদ রানা,সেফদ্যা হাঙ্গেরির নির্বাহী পরিচালক আবুল হোসেন আত্ম নির্ভরশীল যুবক জাহাঙ্গীর হোসেন,পলি আক্তার প্রমুখ বক্তব্য প্রদান করেন।
কালুখালী উপজেলা রাজবাড়ী জেলার মধ্যে যুব উন্নয়ন ও যুব প্রশিক্ষণ গ্রহণ করে আত্ম নির্ভরশীল হয় দ্বিতীয় স্থান অধিকার করেছে, প্রধান অতিথি বলেন সকল প্রশিক্ষণ প্রাপ্ত যুবককে কাজে লাগাতে হবে সামগ্রিক ভাবে উন্নয়ন করতে যুবক দের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে হবে। আলোচনা সভা শেষে প্রশিক্ষণ যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD