রাজবাড়ীর কালুখালীতে দূর্বত্তদের হামলায় একযুবক গুরুতর আহত হয়ে হাসপতালে ভর্তি হয়েছে। আহত যুবকের নাম শহিদুল্লাহ। সে কালুখালীর মদাপুর ইউনিয়নের দোগাছী গ্রামের আবু বকরের পুত্র।
শুক্রবার সন্ধ্যায় ৭ টায় এ হামলার ঘটনা ঘটে।
আহত যুবকের ভাবী রিজিয়া আক্তার জানায়, শুক্রবার সন্ধায় শহিদুল্লাহ (৩০) কালুখালীর রতনদিয়া বাজার থেকে বাড়ী ফিরছিলো।এসময় স্থানীয় আব্দুল্লা, আশরাফুল ও রাসেদ অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই শহিদুল্লাহ গুরুতর আহত হয়। তিনি জানান, ঘটনার সময় দুর্বত্তরা তার কাছ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
তাঁর সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
এ ব্যাপারে আহতের পিতা আবু বকর বাদী হয়ে শনিবার কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।









