রবিবার | ১৯ এপ্রিল, ২০২৬ | ৬ বৈশাখ, ১৪৩৩

কুড়িগ্রামে অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ রিপোর্টার

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় অভিযান চালিয়ে ৭৬ কেজি (প্রায় ২ মণ) গাঁজাসহ একজনকে আটক করেছে র‌্যাব-১৩। আটক ব্যক্তি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের পুত্র আতিকুর রহমান নয়ন (৫০)।

রোববার (১৯ এপ্রিল) রংপুর এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোরে ফুলবাড়ি উপজেলার পূর্ব ফুলমতি গ্রামে অভিযান পরিচালনা করে র‌্যাব-১৩ এর একটি দল। অভিযানের সময় আতিকুর রহমান নয়নের নিজ বসতবাড়ির শয়নকক্ষের খাটের নিচ থেকে ৭৬ কেজি (প্রায় ২ মণ) গাঁজা উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আতিকুর রহমান নয়নকে আটক করা হয়।

র‌্যাব-১৩ জানায়, আটক আসামি ও জব্দকৃত গাঁজা ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে তারা।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD