মঙ্গলবার | ২৩ জুন, ২০২৬ | ৯ আষাঢ়, ১৪৩৩

জনগণের প্রতিপক্ষ হয়ে কর্মকাণ্ড চালাতে গিয়ে আ. লীগ পরিত্যক্ত ও নিষিদ্ধ

স্টাফ রিপোর্টার

সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আওয়ামী লীগ জনগণের প্রতিপক্ষ হয়ে কর্মকাণ্ড চালাতে গিয়ে পরিত্যক্ত ও নিষিদ্ধ হয়েছে। তারা বাধ্য হয়েছে দেশ থেকে ভেগে যেতে। জাতি চেয়েছে বলেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। জনগণ ও আইন রাজনৈতিক দলের বৈধতা দেয়।

মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় সড়কমন্ত্রী সরকারি জমি ব্যবহারে নবায়নযোগ্য জ্বালানির পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা সরকারি জমি চিহ্নিত করা হচ্ছে। এক একরের বেশি ও কম জমি আলাদাভাবে শ্রেণিবদ্ধ করা হচ্ছে এবং তিন একরের বেশি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে।

শেখ রবিউল আলম, তিন একরের বেশি জায়গায় এক মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এসব জায়গায় সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয়ভাবে ব্যবহারের পাশাপাশি জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD