শনিবার | ১৩ জুন, ২০২৬ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ডেপুটি স্পিকারের সঙ্গে চীনা প্রতিনিধি দলের বৈঠক

স্টাফ রিপোর্টার

চীনে সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে শুক্রবার (১২ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। প্রতিনিধি দলে আরো ছিলেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মোক্তাদির, সংসদ সদস্য আখতার হোসেন, সংসদ সদস্য খালেদ মাহমুদ শ্যামল, সংসদ সদস্য সুলতানা জেসমিন এবং চায়নাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

অন্যদিকে চীনের পক্ষে নেতৃত্ব দেন ইউনান পিপলস কংগ্রেসের চেয়ারম্যান (ইউনান সংসদের স্পিকার) এবং কমিউনিস্ট পার্টি অব ইউনান প্রদেশের সাধারণ সম্পাদক মি. ওয়াং নিং। তার সঙ্গে ছিলেন ইউনান প্রদেশের কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটির সদস্য মি. ওয়াং শেনজিং, ইউনান প্রদেশের ভাইস গভর্নর মি. লিউ ইয়াং, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়ং শাওচেং, শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি বিনজে, বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. লি চাউইয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মি. শি জানবিন।

বৈঠকে ইউনান প্রদেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়। বিশেষ করে স্বাস্থ্য, বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগ এবং রোড কানেকটিভিটি কীভাবে আরো বৃদ্ধি করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বাংলাদেশে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এছাড়া ভবিষ্যতে দুই দেশের প্রতিনিধিদের পারস্পরিক আদান-প্রদানের বিষয়ে উভয় পক্ষ ঐকমত্যে পৌঁছায়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD