রবিবার | ৩১ মে, ২০২৬ | ১৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩

দিনদুপুরে জুয়েলারি ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণ লুটের চেষ্টা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনায় দিনের বেলায় এক জুয়েলারি ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে স্বর্ণ লুটের চেষ্টা করেছে সংঘবদ্ধ চক্র। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পুরাতন বাজার মোড়ের বন্ধু জুয়েলারিতে এ ঘটনা ঘটে।

আহত ব্যবসায়ী সঞ্জয় কুমার সান্তারা (৩৬) গুরুতর অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার মাথায় নয়টি সেলাই দিতে হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও আহত সঞ্জয় কুমারের ভাষ্যমতে, কয়েকজন ক্রেতা সেজে মুখে মাস্ক পরে দোকানে প্রবেশ করেন। তারা বিয়ের অনুষ্ঠানের জন্য স্বর্ণালংকার দেখতে চান। কানের দুল, চেইন, আংটিসহ বিভিন্ন অলংকার দেখানোর পর তারা টাকা দেওয়ার জন্য অ্যাকাউন্ট বা বিকাশ নম্বর চান। সঞ্জয় জানান, তার কোনো নম্বর নেই, কাছের বুথ থেকে টাকা তোলা যেতে পারে।

এসময় হঠাৎ এক ব্যক্তি ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে সঞ্জয়ের মাথায় কোপ দেন। তিনি রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে গেলে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশপাশের মানুষ ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

খবর পেয়ে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের ও দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ তিতুমীর ঘটনাস্থল পরিদর্শন করেন।

দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD