দেশব্যাপী জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যশোর জেলা জাতীয় পার্টি।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় যশোর গোহাটা দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কোতয়ালি থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আজিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান শরিফুল ইসলাম চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির সাবেক কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মাহবুবুল আলম বাচ্চু, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, সদস্য মনিরুজ্জামান হিরন, শফিয়ার রহমান, আখতারুজ্জামান তরফদার, ইদ্রিস আলী, ডা. আখতারুজ্জামান, বি. এম. হাসান, সিকদার আবু সাঈদ, রুহুল আমিন, আমিনুর রহমান, ডা. হাবিবুর রহমান, আব্দুর রশিদ, সোলায়মান হোসেন, আবু হারেজ, পৌর কমিটির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম চঞ্চল এবং পৌর কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আবু মুসা প্রমুখ।
সমাবেশে শরিফুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে জাতীয় পার্টি নির্ণায়ক ভূমিকা পালন করছে। একটি কুচক্রী মহল দলটিকে স্তব্ধ করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে। দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ এই ষড়যন্ত্রেরই অংশ। এর প্রতিবাদে আজ আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। কিন্তু দলের বিরুদ্ধে যদি আরও বড় ষড়যন্ত্র হয়, তবে রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।