বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২৬ | ১৯ চৈত্র, ১৪৩২

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদ

লক্ষ্মীপুরে জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন -এর মানববন্ধন

রবিউস সানি আকাশ, লক্ষীপুর

সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার যদি বিচার হতো, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হতো তাহলে সাংবাদিকদের উপর কেউ চোখ রাঙানোর সাহস দেখাতো না। গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার মতো এত জঘন্য ঘটনার পুনরাবৃত্তি হতো না।

রবিবার (১৭ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার জ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক সংগ্রাম প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী।

সাংবাদিকদের উপর জারি করা কালো আইন বাতিল চেয়ে অচিরেই দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার করতে হবে রাষ্ট্রকে।’
সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ব্যানারে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা আরো বলেন,-‘রাষ্ট্র সাংবাদিকদের উপর জারি করা কালো আইন বাতিল করে দায়িত্ব পালন উন্মুক্ত করে দেয়া উচিত। নইলে দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হবে, দুর্নীতি লুটপাট ও চরম অনিয়মে ভরে যাবে। সে কারণে সাংবাদিকদের সুরক্ষা দেয়া, দায়িত্ব পালন উন্মুক্ত করে দেয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য।’

লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি (দৈনিক স্বাধীন মত ও ডেইলী সান) প্রতিনিধি এএসএম রেজাউল করিম পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও (দৈনিক জবাবদিহি) প্রতিনিধি অ আ আবীর আকাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- (দৈনিক নয়া চাঁদ সম্পাদক ও মাছরাঙা টিভি) প্রতিনিধি শাকের মুহাম্মদ রাসেল, (দৈনিক লক্ষ্মীপুর খবর সম্পাদক ও ৭১ টিভি) প্রতিনিধি আতাউর রহমান মনির, (দৈনিক জাতীয় অর্থনীতি) প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার, (দৈনিক ভোরের মালঞ্চ সম্পাদক) রাজু হাসান, গণঅধিকার পরিষদ সভাপতি এড. নূর মোহাম্মদ, (দৈনিক আমার বার্তা) প্রতিনিধি আবদুল মালেক নিরব, (দৈনিক আমার দেশ,) প্রতিনিধি রাজীব হোসেন রাজু, (দৈনিক জনবাণী ও স্টার নিউজ) প্রতিনিধি সাফায়েত সাকিব।

এ সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে ছিলেন – লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক ও (বাংলাধারা ও দৈনিক চিত্র) প্রতিনিধি মোঃ রবিউস সানি আকাশ, ( দৈনিক সাহস ও নিউজ ২১), ফয়জুর রহমান রকি, (দৈনিক আমার সময়) হাবীব উদ্দিন, (দৈনিক স্বদেশ প্রতিদিন) মনির হোসেন, (দৈনিক মাতৃজগত) প্রতিনিধি রাশেদুল ইসলাম, (দৈনিক মুক্ত খবর) এমরান হোসেন, (দৈনিক ঢাকা) নাজমুল হোসেন, (দৈনিক সরেজমিন বার্তা) নিজাম উদ্দিন, (দৈনিক নবচেতনা) আবু মুসা মোহন, (দৈনিক কালের সমাজ), শিমুল হোসেন, (আমার বাংলা) নিশান হোসেন, (বৈষম্য বিরোধী ছাত্রনেতা) ফারভেজ খান, রিমন হোসেন (লক্ষ্মীপুর প্রতিদিন) প্রমূখ।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD