শনিবার | ২৭ জুন, ২০২৬ | ১৩ আষাঢ়, ১৪৩৩

নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আঙ্কটাড মহাসচিবের বৈঠক

স্টাফ রিপোর্টার

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাড মহাসচিব রেবেকা গ্রিনস্প্যান। নিউইয়র্কের জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে আজ এ বৈঠক অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈঠককালে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন খলিলুর রহমান ও রেবেকা গ্রিনস্প্যান। তারা মনে করেন, চলমান সংঘাত বৈশ্বিক অর্থনীতির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ও জ্বালানি বাজারের অস্থিরতা এরই মধ্যে উন্নয়নশীল দেশ, বিশেষ করে দরিদ্রতম দেশগুলোকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে।

সংশ্লিষ্ট সব পক্ষকে পরবর্তী উত্তেজনা পরিহার করতে এবং জরুরিভিত্তিতে কূটনৈতিক সমাধান খোঁজার আহ্বান জানান তারা।

রেবেকা গ্রিনস্প্যান এর আগে কোস্টারিকার ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন। তিনি জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থী। অন্যদিকে জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতি পদের প্রার্থী খলিলুর রহমান। তারা নিজ নিজ প্রার্থিতা নিয়েও আলোচনা করেন বৈঠকে।

এ সময় আরো উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD