আজ ১১ জুন, ২০২৬ (বৃহস্পতিবার) ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের পরিচালক, অধ্যাপক ডা: মোহাম্মদ নুরুজ্জামান খান-এর সঙ্গে নিউরোসার্জারি বিভাগের ফ্যাকাল্টিবৃন্দের এক আন্তরিক ও ফলপ্রসূ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নিউরোসার্জারি বিভাগের ইউনিট ডিস্ট্রিবিউশন, শিক্ষা কার্যক্রম, গবেষণা, রোগীসেবা এবং বিভাগের সার্বিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিভাগের বিদ্যমান কার্যক্রমকে আরও গতিশীল, যুগোপযোগী ও আধুনিকায়নের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত, পরামর্শ এবং দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ফ্যাকাল্টিবৃন্দ তাঁদের মূল্যবান অভিজ্ঞতা, সুপারিশ ও মতামত তুলে ধরেন। পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং রোগী সেবা ও একাডেমিক উৎকর্ষের মাধ্যমে নিউরোসার্জারি বিভাগের উন্নয়ন ও মানোন্নয়নের বিষয়ে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।









