বৃহস্পতিবার | ১ অক্টোবর, ২০২৬ | ১৬ আশ্বিন, ১৪৩৩

নওগাঁ

নিয়ামতপুরে ডিবির অভিযানে ১৫০ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৫

মেহেদী হাসান অন্তর

নওগাঁর নিয়ামতপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, ৩০ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে অভিযান চালায় ডিবির একটি দল। এসময় বদিউজ্জামানের স্যানিটারী কারখানার সামনে থেকে আমিনুল ইসলাম (৪৩) ও বাবুল ইসলাম ওরফে বাবু (৩৮)কে আটক করা হয়। পরে তল্লাশি করে আমিনুল ইসলামের হেফাজত থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, বাবুল ইসলাম মাদক বিক্রিতে আমিনুলকে সহযোগিতা করছিলেন।

অপরদিকে, একই ইউনিয়নের ছাতড়া বিলের যাত্রী ছাউনির সামনে পৃথক অভিযান চালিয়ে হাফিজুল ইসলাম (৩০), দেলোয়ার হোসেন (৩৬) ও রনি হাসান (২৪)কে আটক করা হয়। এসময় হাফিজুল ইসলামের হেফাজত থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের দাবি, দেলোয়ার ও রনি মাদক বিক্রিতে হাফিজুলকে সহযোগিতা করছিলেন।

পুলিশ জানায়, এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD