পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ সচিবালয়ে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত পানিসম্পদ মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সাক্ষাতে পানিসম্পদ মন্ত্রী বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুত্বের। মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর রাষ্ট্রদূতের আহ্বানে এ সৌজন্য সাক্ষাতে অংশ নিয়ে উভয়ের মধ্যে কুশল বিনিময় হয়েছে।
চীনের রাষ্ট্রদূত জানান, পানিসম্পদ ব্যবস্থাপনা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।









