শনিবার | ১৮ জুলাই, ২০২৬ | ৩ শ্রাবণ, ১৪৩৩

পাবনায় র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র-গুলিসহ আটক ১

স্টাফ রিপোর্টার

পাবনা সদরের বাংলা বাজার এলাকায় র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে।

আটককৃত ফরিদ উদ্দিন (৪৫) পাবনা সদর উপজেলার দক্ষিণ রামচন্দ্রপুর বাংলাবাজার এলাকার ইসমাইল মৃধার ছেলে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, শুক্রবার (১৭ জুলাই) ভোরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ওয়াহিদুজ্জামান, (এস) বিএন এর নেতৃত্বে র‌্যাবের একটি দল রামচন্দ্রপুর বাংলা বাজার এলাকায় অভিযান চালায়।

অভিযানে একটি বিদেশি রিভালবার দুই রাউন্ড গুলিসহ ফরিদ উদ্দিনকে আটক করে। এ ঘটনায় পাবনা সদর থানায় একটি মামলা হয়েছে।

/এমএইচআর

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD