বাংলাদেশ বিভাগীয় হিসাবরক্ষক সমিতি কর্তৃক আয়োজিত বনভোজন ও ঈদ পুনর্মিলনী ৪ এপ্রিল শনিবার আনোয়ার ম্যাজিক আইল্যান্ড কেরানীগঞ্জ ঢাকায় অনুষ্ঠিত হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে অধীনে পরিচালিত সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতির পরামর্শক জনাব মোঃ মুজিবুর রহমান উপস্থিত থাকবেন।
বাংলাদেশ বিভাগীয় হিসাবরক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমিতির উপদেষ্টা মন্ডলী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, খুলনা- বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দসহ বিভাগীয় হিসাব রক্ষকগণ এবং তাদের পরিবারবর্গ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।।
এই বনভোজন ও ঈদ পুনর্মিলনীতে ক্রীড়া প্রতিযোগিতা , সংবর্ধনা ও সম্মাননা প্রদান, রেফেল ড্র, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।









