রবিবার | ২৬ এপ্রিল, ২০২৬ | ১৩ বৈশাখ, ১৪৩৩

মহানবী (সা.)কে নিয়ে কটূক্তি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গৌরীপুর এলাকায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে কটূক্তি ও ধর্ম অবমাননার অভিযোগে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে স্থানীয়রা।

রোববার সকালে উপজেলা চত্বরে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‎স্থানীয়দের অভিযোগ, গৌরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রাইহান কাওসার সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ (সা.)কে নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করেছেন বলে তারা দাবি করেন। এ ঘটনায় এলাকাজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয় এবং ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত লাগে বলে জানান তারা।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন গৌরীপুর এলাকার গ্রাম প্রধান নাদিমুল ইসলাম, সাবেক গ্রামপ্রধান খোস মোহাম্মদ, কাউয়া ভাসা মসজিদের ইমাম ছামাউন ইসলাম, কলেজছাত্র নাজির হোসেনসহ অন্যরা। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

‎অভিযুক্ত শিক্ষক আবু রাইহান কাওসারের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ করেননি।

‎এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি জানান, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD