শুক্রবার | ১ মে, ২০২৬ | ১৮ বৈশাখ, ১৪৩৩

মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া সেই মোবাইল উদ্ধার, গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার

রাজধানীর মোহাম্মদপুরে দুদক মহাপরিচালকের ছিনতাই হওয়া দুইটি আইফোন উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় ছিনতাই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়।

রোববার (৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টায় জেনেভা ক্যাম্প এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো- শাহজাদা ও রুবেল ওরফে বক্সার। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন,দুদক মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মোঃ মোতাহার হোসেন এর ছিনতাই হওয়া দুইটি আইফোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় দুই ছিনতাইকারীকে গ্রেফতা করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার (৭ মার্চ) রাত ১১ টায় মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্ত্বর (নানক চত্ত্বর) দিয়ে দূদক মহাপরিচালক হাঁটছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে মারধর করে। তার কাছে থাকা আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের দুইটি মোবাইল ফোন,নগদ ১৫ হাজার টাকা ও হাতের দামী একটি ঘড়ি নিয়ে যায়।পরে ফোনের পাসওয়ার্ড দিতে দেরি হওয়ায় ছিনতাইকারীরা তাকে আঘাত করে। এতে তার ঘাড়ে ও চোখে মারাত্মকভাবে আঘাত পান। বর্তমানে দুদকের ওই কর্মকর্তা সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি আছেন। এই ঘটনায় মোহাম্মদপুর থানা একটি মামলা দায়ের হয়।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD