বৃহস্পতিবার | ২৩ জুলাই, ২০২৬ | ৮ শ্রাবণ, ১৪৩৩

যাত্রাবাড়ীতে ১৭ হত্যা: সাবেক এমপি মনুসহ ৪ জনকে হাজিরের নির্দেশ

স্টাফ রিপোর্টার

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনুসহ চারজনকে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (২২ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেল আগামী ৩ আগস্ট আসামিদের হাজির করতে এই নির্দেশ দেয়।

সাবেক এমপি মনু ছাড়া তলব করা অন্য তিন আসামি হলেন— যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম খান এবং যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশিদ মুন্না।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ।

শুনানি শেষে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের সময় ২০২৪ সালের ১৯ ও ২০ জুলাই যাত্রাবাড়ীতে ১৭ জনকে হত্যা করা হয়। এ ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত চলছে। এর মধ্যে অন্য মামলায় কারাগারে থাকায় এই চার আসামির সম্পৃক্ততা পাওয়া গেছে।’

তিনি আরও বলেন, ‘এ কারণে তাদের ট্রাইব্যুনালে হাজির করতে প্রোডাকশন ওয়ারেন্ট (হাজিরা পরোয়ানা) ইস্যুর আবেদন করা হয়। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ৩ আগস্ট তাদের হাজির করতে বলেছে।’

সংশ্লিষ্টরা জানান, এই চার আসামির মধ্যে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের বিরুদ্ধে যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম ভূঁইয়া নামে এক যুবককে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলার বিচার কাজ ট্রাইব্যুনালে এরই মধ্যে চলমান রয়েছে।

আরএনবি/এমআই

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD