রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে একটি সিআর মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই (নিঃ) অমিত কুমার বাকচী সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে সাজাপ্রাপ্ত সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রশিদ শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রশিদ শেখ রাজবাড়ী সদর উপজেলার ধুলদি জয়পুর এলাকার কুদ্দুস শেখের ছেলে।
রাজবাড়ী সদর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









