শুক্রবার | ১৭ এপ্রিল, ২০২৬ | ৪ বৈশাখ, ১৪৩৩

লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লেবাননে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে এটি দীর্ঘস্থায়ী শান্তির পথে সহায়ক হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই যুদ্ধবিরতি ‘সাহসী’ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সম্ভব হয়েছে, যার নেতৃত্ব দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

শাহবাজ শরিফ আরও বলেন, পাকিস্তান লেবাননের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি তার দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করছে। একই সঙ্গে তিনি জানান, অঞ্চলটিতে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব ধরনের উদ্যোগে ইসলামাবাদ সমর্থন দিয়ে যাবে।

বর্তমানে শাহবাজ আঞ্চলিক সফরে রয়েছেন। বৃহস্পতিবার তিনি কাতারে পৌঁছেছেন, সেখানে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠক করছেন। এর আগে তিনি সৌদি আরব সফর করেন, এরপর তার তুরস্ক সফরেরও পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন দফার আলোচনার অংশ হিসেবে ইসলামাবাদ ইতোমধ্যে প্রথম দফার বৈঠকের আয়োজন করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: আলজাজিরা

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD