মঙ্গলবার | ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৭ আশ্বিন, ১৪৩৩

ভেটেরান্স, রাজবাড়ী ইউনিট

সকল সদস্যের শুভকামনায় রাজবাড়ী জেলা ভেটেরান্স কমান্ডার অব:ওয়ারেন্ট অফিসার মাসুদ

জেলা প্রতিনিধি

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা- কর্মচারীদের সংগঠন বাংলাদেশ ভেটেরান্স রাজবাড়ী জেলার কমান্ডার হিসেবে দায়িত্বে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মাসুদ। তিনি রাজবাড়ী সদর, বালিয়াকান্দি,গোয়ালন্দ ,পাংশা, ও কালুখালী’র সমিতির সম্মানিত সভাপতি ও সকল ভেটেরান্স প্রতি হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি  বলেন – আপনাদের আন্তরিক দোয়া, ভালোবাসা ও মূল্যবান পরামর্শ আমাদের হৃদয় ছুঁয়ে গেছে।

আমরা ভেটেরান্স বাংলাদেশ —আমাদের পরিচয় শুধু একটি চাকরির ইতিহাস নয়; এটি আমাদের গৌরব, আমাদের বন্ধন এবং আমাদের ভ্রাতৃত্বের পরিচয়। জীবনের কর্মক্ষেত্র, পদমর্যাদা কিংবা সময়ের ব্যবধান আমাদের আলাদা করতে পারে, কিন্তু আমাদের হৃদয়ের বন্ধন কখনো আলাদা করতে পারবে না।

একজন ভেটেরান্সের বিপদে অন্য ভেটেরান্স পাশে দাঁড়াবেন, একজনের কষ্টে অন্যজন সহমর্মী হবেন, একজনের সাফল্যে সবাই আনন্দিত হবেন ও—কারো কোন পারিবারিক সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন এটাই হোক আমাদের ভ্রাতৃত্বের অঙ্গীকার।

আমরা একে অপরকে সম্মান করব, ভালোবাসব এবং সামর্থ্য অনুযায়ী পাশে থাকব। মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু ভ্রাতৃত্বে কোনো বিভেদ নয়—ঐক্যই হবে আমাদের শক্তি ভেটেরান্স বাংলাদেশ। মহান আল্লাহ সকল সমিতির সম্মানিত সভাপতি ও সকল ভেটেরান্স ভাইকে সুস্থতা, শান্তি, নেক হায়াত ও বরকত দান করুন এবং আমাদের এই ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আজীবন অটুট রাখুন।

ভেটেরান্স ভাইদের এই বন্ধন হোক হৃদয়ের বন্ধন—যে বন্ধনে কোনো দূরত্ব নেই, কোনো ভেদাভেদ নেই; আছে শুধু সম্মান, ভালোবাসা, ঐক্য ও একে অপরের পাশে থাকার অঙ্গীকার।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD