স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী আজ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেন।
এ সময় তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানান প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান। পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন বিভাগের ফ্যাকাল্টিবৃন্দ ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীসেবার মানোন্নয়ন এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।









