শুক্রবার | ২৮ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩

চট্টগ্রাম

অভিনব কৌশলে বিলাস বহুল গাড়ি আমদানি, বিএমডব্লিউ জব্দ

রাশেদুল আজিজ

মোংলা বন্দর দিয়ে ইউজড কার পার্টস ঘোষণায় বিলাসবহুল গাড়ি আমদানির সূত্র ধরে নগরের রহমতগঞ্জের একটি বাসার পার্কিং থেকে বিএমডব্লিউ গাড়ি আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের নিরারক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাড়িটি আটক করে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, বন্দরে পৃথক পৃথক ইউজড কার পার্টস ঘোষণার আড়ালে সম্পূর্ণ বিলাসবহুল গাড়ি মাত্র তিন থেকে চারটি বড় অংশে কেটে এসকেডি (সেমি নকড ডাউন) অবস্থায় আমদানির অভিনব কৌশল উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
এই অভিনব কৌশল উদঘাটনের প্রেক্ষিতে ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য থাকায় বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের একটি নিবারক দল গোপন সংবাদের ভিত্তিতে জামালখান ওয়ার্ডের রহমতগঞ্জের ৩৩ কেবি আবদুস সাত্তার সড়কের সাত্তার মঞ্জিলে (বিটিআই ভবন) অভিযান চালিয়ে বিএমডব্লিউ (গাড়ি নম্বর চট্টমেট্রো-গ-১১-৩৬৫১) আটক করে।
কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে গাড়িটির বর্তমান মালিক মোহাম্মদ আইয়ুব দেশের বাইরে থাকায় তার স্ত্রী সুলতানা ফারহানা জাহানের কাছে গাড়িটির ক্রয় বা আমদানি সংক্রান্ত তথ্য বা দলিলাদি চাওয়া হলে তা কাস্টমস গোয়েন্দা টিমের কাছে দেখাতে পারেননি।
পরবর্তীতে র‍্যাব এবং কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা একাধিকবার গাড়ির চাবি চাইলেও গাড়ির মালিক চাবি দিতে অস্বীকৃতি জানায়।
তৎপ্রেক্ষিতে আমদানি সংক্রান্ত দলিলাদি অথবা গাড়িটি ক্রয়ের কোনো ডকুমেন্টস না থাকায় এবং এ সংক্রান্ত কোনো তথ্য প্রদানে সংশ্লিষ্ট ব্যক্তিরা অপারগ হলে; অধিকন্তু গাড়িটির চাবি না দেওয়ায় অতিরিক্ত মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রামের নেতৃত্বে একটি গোয়েন্দা নিবারক দল কর্তৃক পার্কিংয়ে রাখা গাড়িটি আটক করে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD