সোমবার | ১২ অক্টোবর, ২০২৬ | ২৭ আশ্বিন, ১৪৩৩

রাজবাড়ী

রাজবাড়ীতে সার ডিলার নিয়োগ সংক্রান্ত জেলা বিএনপি’র গণ-বিজ্ঞপ্তি

প্রেস বিজ্ঞপ্তি

বিসমিল্লাহির রহমানির রহিম। রাজবাড়ী জেলা বিএনপি’র সংগ্রামী সালাম এবং বিপ্লবী অভিনন্দন গ্রহন করবেন। বেশ কয়েক দিন যাবৎ জাতীয় এবং স্থানীয় পত্র পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যম এবং ইলেকট্রনিকস মিডিয়ার মাধ্যমে এই মর্মে সংবাদ প্রচার প্রকাশ হচ্ছে যে রাজবাড়ী জেলায় সারের ডিলার নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম এবং অস্বচ্ছতার প্রশ্ন উঠে এসেছে। এতদসংক্রান্তে পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ এবং ফেসবুকে ব্যাপক লেখালেখি হওয়ার বিষয়টি রাজবাড়ী জেলা বিএনপি’র দৃষ্টি গোচর হয়েছে। এ বিষয়ে রাজবাড়ী জেলা বিএনপি’র স্পষ্ট বক্তব্য এই যে রাজবাড়ী জেলায় সারের ডিলার নিয়োগের বিষয়ে রাজবাড়ী জেলা বিএনপি’র কোন ধরনের কোন সুপারিশ বা কোন প্রকারের কোন সংশ্লিষ্টতা ছিল না এবং নাই। রাজবাড়ী জেলায় সারের ডিলার নিয়োগের বিষয়ে কোন দূর্নীতি অনিয়ম বা কোন ধরনের কোন অস্বচ্ছতার প্রশ্ন উত্থাপিত হলে অবশ্যই এতদসংক্রান্তে সর্বোচ্চ পর্যায়ের কতৃপক্ষ কতৃক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্যান্য তদন্তকারী সংস্থার মাধ্যমে বিষয়টি তদন্ত হতে পারে। কারণ আমাদের দলের সন্মানিত চেয়ারম্যান তথা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের যে কোন বিষয়ে অনিয়ম এবং দূর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে চলেছেন। উল্লেখিত বিষয়টি সর্ব সাধারণের জ্ঞাতার্থে এবং রাজবাড়ী জেলা বিএনপির এতদসংক্রান্ত অবস্থান স্পষ্ট করার লক্ষ্যে অত্র গণ বিজ্ঞপ্তি প্রচার করা হলো।
শুভেচ্ছান্তে
১। এডভোকেট লিয়াকত আলী, আহ্বায়ক, রাজবাড়ী জেলা বিএনপি।
২। এডভোকেট কামরুল আলম,সদস্য সচিব, রাজবাড়ী জেলা বিএনপি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্র প্রবাসী কাজী আজিজুল হক খোকনের মৃত্যুতে মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড সাইফুজ্জামান শিখর এর শোক প্রকাশ

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD