রবিবার | ১১ অক্টোবর, ২০২৬ | ২৬ আশ্বিন, ১৪৩৩

শোকবার্তা

যুক্তরাষ্ট্র প্রবাসী কাজী আজিজুল হক খোকনের মৃত্যুতে মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড সাইফুজ্জামান শিখর এর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি

যুক্তরাষ্ট্র শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন মৃত্যুবরণ করেছেন (ইনা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের অত্যন্ত পরিচিত মুখ খোকনের মৃত্যুতে শোক প্রকাশ করছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত কাজী আজিজুল হক খোকন ছাত্রজীবন থেকে আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে অবিচল ছিলেন। সারা জীবন যখন যেখানে অবস্থান করেছেন, সেখানেই সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা বিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মাগুরা জেলায় জন্মগ্রহণকারী খোকন বিগত প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করতেন।

বিগত পাঁচ দিন নিখোঁজের পরে গতকাল কাজী আজিজুল হক খোকনকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত হিসেবে শনাক্ত করেন। তাঁর এই নির্মম মৃত্যু আমাদেরকে গভীরভাবে ব্যথিত করেছে।

মৃত্যুকালে তিনি পরিবারের সদস্যবর্গ, দেশ-বিদেশের অসংখ্য শুভাকাঙ্ক্ষী , সহকর্মী ও সহযোদ্ধা রেখে গেছেন। খোকন ভাই এর শোকসন্তপ্ত পরিবার ও তাঁর মৃত্যুতে শোকাহত সকলের প্রতি আমার আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি ।

 

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD