শনিবার | ১০ অক্টোবর, ২০২৬ | ২৫ আশ্বিন, ১৪৩৩

কালুখালী

বিএনপি সব সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখে -হারুন অর রশীদ এমপি

শহিদুল ইসলাম

রাজবাড়ী -২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদ বলেছেন, বিএনপি সব সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মিলেমিশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখে। কিন্তু বিশেষ একটি মহল তা সহ্য করতে পারে না। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায়।

শারদীয় দুর্গোৎসব পালনকালে কেউ যাতে বিশৃঙ্খলা করতে না পারে সকলকে সেদিকে নজর রাখতে হবে। তিনি শনিবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুর্গাপূজার প্রস্তুতি সভায় এসব কথা বলেন।
উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস,এম, রেজাউল করিম।
সভায় জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম, কালুখালী উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান, সাধারন সম্পাদক এড রকিবুল হাসান রুমা, জেলা পূজা উদযাপন কমিটির সহসভাপতি তনয় চক্রবর্তী সম্ভু,কালুখালী উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি রনজয় বসু প্রমুখ বক্তব্য রাখেন।
উল্লেখ্য, এবছর কালুখালী উপজেলার ৭ ইউনিয়নের ৫৬ টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা উদযাপনের জন্য প্রত্যেক মন্দিরে উপজেলা প্রশাসন ৬শ কেজি করে চাল প্রদান করবে।এছাড়া জেলা পরিষদের পক্ষ থেকে ৩ উপজেলায় ১ লক্ষ টাকা প্রদান করা হবে।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

যুক্তরাষ্ট্র প্রবাসী কাজী আজিজুল হক খোকনের মৃত্যুতে মাগুরা ১ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাড সাইফুজ্জামান শিখর এর শোক প্রকাশ

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD