শনিবার | ১৬ মে, ২০২৬ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

আট দিনে সোয়া দুই কোটি টাকা আয় বনলতা এক্সপ্রেসের

স্টাফ রিপোর্টার

ঈদুল ফিতরে মুক্তি পেয়ে দারুণ ব্যবসা করছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। শুধু মাল্টিপ্লেক্সে মুক্তি পাওয়া সিনেমাটি প্রতিদিনই প্রায় প্রতিটি শো হাউজফুল যাচ্ছে। এর প্রতিফলনও দেখা গেল টিকিট বিক্রির হিসাবে।

প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ আজ ‘বনলতা এক্সপ্রেসের’ আট দিনের আয়ের গ্রস হিসাব প্রকাশ করেছে।

সেখানে দেখা যাচ্ছে, সিনেমাটি আট দিনে আয় করেছে ২ কোটি ২৬ লাখ টাকা। এর মধ্যে বেশির ভাগই এসেছে দেশের একমাত্র চেইন মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স থেকে, ১ কোটি ৭৬ লাখ টাকা। ব্লকবাস্টার সিনেমাসে আয় করেছে ৩৪ লাখ ৫০ হাজার টাকা। লায়ন সিনেমায় টিকিট বিক্রি দাঁড়িয়েছে ১০ লাখ ৩৮ হাজার টাকায়। এছাড়া কুমিল্লার কে স্ক্রিন থেকে আয় হয়েছে ৪ লাখ ৬০ হাজার টাকা।

সাধারণত টিকিটের প্রবেশ মূল্য অনুসারে গ্রস আয় হিসাব করা হয়। এ অর্থ থেকে নির্দিষ্ট পরিমাণ হিস্যা পেয়ে থাকেন সিনেমার প্রযোজক, যা প্রেক্ষাগৃহ ভেদে আলাদা হয়ে থাকে।

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘বনলতা এক্সপ্রেস’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, শ্যামল মওলা, ইন্তেখাব দিনার, শামীমা নাজনীন, শরিফুল রাজ ও সাবিলা নূরসহ পরিচিতি অনেক মুখ।

‘বনলতা এক্সপ্রেস’ তানিম নূর পরিচালিত তৃতীয় চলচ্চিত্র। এর আগে গত বছরের ঈদুল আজহায় বক্স অফিসে ঝড় তোলে ‘উৎসব’।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD