বুধবার | ২২ এপ্রিল, ২০২৬ | ৯ বৈশাখ, ১৪৩৩

আত্মহত্যার হুমকি দিয়ে জানাজার দিনক্ষণ জানালেন হিরো আলম

বিনোদন প্রতিবেদক

আত্মহত্যার হুমকি দিয়ে জানাজার দিনক্ষণ জানালেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। স্ত্রীর কাছ থেকে তালাকের নোটিশ পেয়ে আত্মহত্যার ঘোষণা দিয়েছেন হিরো আলম। শুধু তাই নয়, নিজের জানাজার দিনক্ষণও ফেসবুকে ঘোষণা দিয়েছেন আলোচিত-সমালোচিত এই কনটেন্ট ক্রিয়েটর।

আজ (১২ আগস্ট) মঙ্গলবার বিকেলে আত্মহননের হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আলম। সেখানে তিনি লিখেছেন, ‘রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না, আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যা ছিল, তাই মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি আজ নিজেকে শেষ করে বুঝিয়ে দেব, আমিই রিয়েল ছিলাম। কাল বিকেল পাঁচটায় জানাজা আমার নিজ বাসভবনে।’

কিছুদিন আগেও রিয়া মনি থেকে সাময়িক বিচ্ছিন্ন হয়ে বিরহে আত্মহননের চেষ্টা করেন আলম। বগুড়ার ধুনটে নিজ বাড়িতে গিয়ে বেশ কিছু ঘুমের ওষুধ খান তিনি। এক বন্ধু তাকে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ছুটে গিয়েছিলেন রিয়া মনি। আলমকে হাসপাতাল থেকে বাড়িতে ফিরিয়ে আবারও একত্রে বসবাস শুরু করেছিলেন তারা। হঠাৎ আবারও মনোমালিন্য হয় দুজনার। আলমের দাবী, পরকীয়ায় জড়িয়েছেন তার স্ত্রী। প্রমাণ হিসেবে নিজের ফেসবুকে পেজে পরকীয়া প্রেমিক, আরেক কনটেন্ট ক্রিয়েটর ম্যাক্স অভির সঙ্গে স্ত্রীর কয়েকটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন তিনি। তারপরই স্বামীকে তালাকের ঘোষণা দেন রিয়া মনি।

আপনার মন্তব্য

Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

অনুসরন করুন

সর্বশেষ খবর

সম্পাদক

মোঃ ইউনুছ আলী

স্বত্ব © ২০২৫ মাতৃভূমির দৈনিক চিত্র

অনুসরণ করুন

যোগাযোগ : ৭১, পুস্প প্লাজা (চতুর্থ তলা), কারওয়ান বাজার, ঢাকা – ১২১৫।
ফোন : +৮৮ ০১৯২৯-৩৬৫২২৯। মেইল : dailychitro123@gmail.com

Design & Developed by : Rose IT BD